চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ চারজনের নামে মামলা

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি প্রকল্পের ৮২ বস্তা চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— চাঁদপুরের ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু (৬০), ইউপি সদস্য আমির মুন্সি (৫০), একই এলাকার বাসিন্দা আবুল খায়ের কালু (৬০) ও মো. জাহাঙ্গীর হোসেন (৫৫)।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু ও  ইউপি সদস্য আমির মুন্সি।

দুদক জেলা কার্যালয় থেকে দেয়া তথ্যে জানা গেছে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার, ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত খাদ্যশস্য (চাল) বিভিন্ন সময়ে হাজীগঞ্জ সরকারি খাদ্য গুদাম থেকে ডিও এর মাধ্যমে বিভিন্ন সময় উত্তোলন করা হয়েছে। সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করার নিয়ম থাকলেও তা না করে, আসামিরা অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখে ৮২ বস্তা সরকারি খাদ্যশস্য (চালের বস্তা) অর্থাৎ দুই হাজার ৪৬০ কেজি চাল, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা আত্মসাৎ করেন। 

এমন অভিযোগে, চারজনের এর বিরুদ্ধে কমিশনের অনুমোদনক্রমে ৮ জুলাই দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চাঁদপুরে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯ ও ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় একটি মামলা দায়ের করে।

এর আগে গত ২৪ জুন সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত যৌথভাবে ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালান।

অভিযানে ওই বাড়ির আব্দুল মমিনের বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, আটটি খালি চালের বস্তা ও জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করা হয়।

আরবিএস
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর