চাঁদপুরে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:১৮ পিএম

চাঁদপুর সদর উপজেলার হরিনা-ভাটিয়ালপুর সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। 

বুধবার দুপুরে চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুরের হাইমচর উপজেলার দীন মোহাম্মদের ছেলে মো. সাইফুল ইসলাম (২০) এবং একই এলাকার নজরুল ইসলাম খানের ছেলে মেহেদী হাসান (২০)। সম্পর্কে তারা দুজন বন্ধু

স্থানীয়রা জানান, চাঁদপুর শহর থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে পড়ে যান। এসময় দুজনের মাথায় গুরুগত আঘাত লাগে। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। 

চাঁদপুর সদর হাসপাতালের আরএমও বিপ্লব দাস জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

পরে পরিবার সূত্রে জানা যায়, ঢাকায় নেয়ার পথে মেহেদী হাসানেরও মৃত্যু হয়েছে।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানার এসআই সেলিম উল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে মোটরসাইকেলটির কোনোরকম সংঘর্ষের চিহ্ন পাওয়া যায়নি। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যায়।

আরবিএস
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর