বেনজীরের বিলাসবহুল ডুপ্লেক্সে যা যা পাওয়া গেল

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০১:২০ এএম

অবৈধ সম্পদ অর্জনে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

রূপগঞ্জ উপজেলার আনন্দ হাউজিং সোসাইটি এলাকার মূল্যবান ও দৃষ্টিনন্দন বাড়িটিতে বুধবার দুপুরে অভিযান শুরু হয়।

১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা অভিযান চালান জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে গঠিত যৌথ টিম। এর আগে গত ৬ জুলাই শনিবার অভিযান চালিয়ে বাড়িটি সিলগালা করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, বেনজীর আহমেদ প্রায় আট বছর আগে রূপগঞ্জের প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে এক কোটি ৮৩ লাখ টাকায় এই জায়গা কিনে নেন। এরপর ২০২২ সালের দিকে ২৪ কাঠা জমির ওপর সাভানা ইকো রিসোর্ট ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করা হয়।

বেনজীর আহমেদ মাঝেমধ্যেই ওই ডুপ্লেক্সে যেতেন, রাত্রিযাপনও করতেন বলেও তারা জানিয়েছেন। বাড়ির নিরাপত্তায় সার্বক্ষণিক রাখা হয় বিদেশি কুকুরসহ কেয়ারটেকার।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জুন আদালত তৃতীয় দফায় বেনজীরের আরও বিপুল সম্পদ জব্দ করার আদেশ দেয়। সে তালিকায় এই বাংলোটিও ছিলো। এরপর বাড়িটি দেখভালের জন্য জেলা প্রশাসককে রিসিভার নিয়োগ দেয় আদালত।

বিলাসবহুল ডুপ্লেক্স ভবন সিলগালা করে নিয়ন্ত্রণে নেয়ার পর এদিন দুদক ও জেলা প্রশাসনের যৌথ দল পাঁচঘণ্টা অভিযান চালায়। অভিযানে ভবনটির ভেতর থেকে দেশীয় কোম্পানির এসি, ফ্রিজ, টিভিসহ রান্নাঘরের জিনিসপত্র জব্দ করা হয়। এছাড়া অন্যান্য কিছু সামগ্রী, বইপত্র, একটি ঝাড়বাতি ও একসেট সোফা জব্দ করেন তারা।

অভিযান শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুর আলম সাংবাদিকদের বলেন, এই বাড়ির সব ধরনের ফার্নিচার খুব সাধারণ মানের। দেশীয় প্রযুক্তির এসি, ফ্রিজ, টিভিসহ রান্নাঘরের জিনিসপত্র একটি সাধারণ পরিবারের যেমন থাকে তেমনি আছে। কিছু বইপত্র, একটি ঝাড়বাতি একসেট সোফা ছাড়া বিশেষ কিছু নেই এই বাড়ি।

দীর্ঘ সময়ের তল্লাশির সময় ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি সাংবাদিকদের। এ বিষয়ে এডিসি রাজস্ব বলেন, প্রত্যেকটা জিনিস নির্ভুলভাবে তালিকা করার জন্যই এতো সময় ব্যয় হয়েছে এবং সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

অভিযানে দুদকের উপ পরিচালক মঈনুল হাসান বলেন, আদালতের আদেশের প্রেক্ষিতে আমরা এই অভিযান চালিয়েছি। নেতৃত্বে ছিলেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। যেসব জিনিসপত্র সেখানে পাওয়া গেছে, সেসবের তালিকা করা হয়েছে।

সম্প্রতি বেনজীর ও তার পরিবারের অঢেল সম্পদ অর্জনের তথ্য সামনে চলে আসায় চাঞ্চল্য সৃষ্টি হয়। শত শত বিঘা জমি, রিসোর্ট, খামার, ঢাকার কয়েকটি ফ্ল্যাটসহ বিপুল সম্পত্তি মালিক সাবেক এই পুলিশ কর্মকর্তা।

গত ২৩ মে বেনজীরের ৮৩টি দলিল জব্দ ও ৩৩টি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন অবরুদ্ধের নির্দেশ দেয় আদালত। পরে ২৬ মে স্ত্রীর নামে ১১৯টি দলিল ও গুলশানে একদিনেই কেনা চারটি ফ্ল্যাট জব্দের নির্দেশ আসে। ফ্রিজ করা হয় ২৩টি কোম্পানির শেয়ার।

স্ত্রী-সন্তানসহ বেনজীরের অঢেল সম্পদ অর্জনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হয়। কিন্তু দেশ ছেড়ে চলে গেছেন তারা। পরপর দুই দফা তলব করলেও বেনজীর ও পরিবারের কেউ দুদক কার্যালয়ে হাজির হয়নি।  

আরবি
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর