শিশু শিক্ষার্থী ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০২:৫৫ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে তৃতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামী ও মাদ্রাসা শিক্ষক নাছির পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার সকালে র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, র‍্যাব-১১ ও র‍্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকার হাজারীবাগ থানা এলাকায় থেকে মাদ্রাসা শিক্ষক নাছির পাটোয়ারীকে (৪২) গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার মাওলানা নাছির পাটোয়ারী (৪২) দাউদকান্দির মৃত আব্দুস সামাদ পাটোয়ারীর ছেলে। 

র‍্যাব-১১ কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামী ধর্ষণের ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করেছেন। গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৪ জুলাই প্রবল বৃষ্টিপাতের কারণে খালিশা মোহাম্মাদিয়া মিসবাউল উলুম মাদ্রাসার অধিকাংশ ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিলো, সেই সাথে নাছিরের পরিবারের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে মাদ্রাসার পিছনে অবস্থিত তার বাসা ঝাড়ু দেয়ার জন্য তৃতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছরের শিশুকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর শিক্ষক নাছির শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয় ঘটনা চেপে যেতে বলে। 

শিশুটি মাদ্রাসা থেকে নিজের বাড়িতে ফিরে গিয়ে কান্নাকাটি করলে পরিবারের জিজ্ঞাসাবাদে সে পরিবারের কাছে ঘটনা বর্ণনা করে ।

ঘটনার পর ধর্ষক নাসির গ্রেপ্তার এড়াতে নিজ এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপন করে।

 

এআর
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর