ছোট ভাইয়ের মরদেহ আনতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০১:৩১ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী ছোট ভাই তাজুল ইসলামের মরদেহ গ্রহণ করতে যাওয়ার পথে স্ট্রোক করে বড় ভাই মো. দ্বীন ইসলামের মৃত্যু হয়েছে। 

বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পাঁচ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মো. দ্বীন ইসলাম (৫৮) ও তাজুল ইসলাম (৫৫) নোয়াখালী সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আনন্দীপুর গ্রামের সরওয়ার্দী পাটোয়ারী বাড়ি সিদ্দীক উল্যাহ মিয়ার ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেলে তাজুল ইসলামের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে বড় ভাইয়ের জানাজা শেষে উপজেলার জয়াগ ইউনিয়নের আনন্দীপুর গ্রামের সরওয়ার্দী পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

জয়াগ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. মাকছুদুর রহমান বলেন, তাজুল ইসলাম গত ২০ বছর ধরে জীবন জীবিকার তাগিদে ওমানে বসবাস করছেন। পাঁচদিন আগে তিনি ওমানে স্ট্রোক করে মারা যান। শুক্রবার সকালে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা ছিলো। এজন্য বড় ভাই দ্বীন ইসলাম দুদিন আগে ঢাকা চলে যান। কিন্তু যাত্রা পথে তিনি বাসের মধ্যে স্ট্রোক করেন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি আরও বলেন, দ্বীন ইসলামও দীর্ঘদিন ওমানে ছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ছে গত দেড় বছর আগে দেশে চলে আসেন। পরে তার সন্তানেরা তাকে আর ওমান যেতে দেয়নি।    

জয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আকবর বলেন, শুক্রবার সকালে তাজুলের মরদেহ মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর তার স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেয়। তারা এসে পৌঁছলে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  

আরবিএস
নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসী আজিজুল হককে আপন বোন, ভাগিনা ও ভগ্নিপতি পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নিহতের জানাজা শেষে স্বজন ও...
বিদেশি স্ত্রীকে হেলিকপ্টারে গ্রামে এনে তাক লাগিয়ে দিয়েছেন গাজীপুরের এক প্রবাসী যুবক। মালয়েশিয়ায় বিয়ের চার বছর পর স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামে ফিরেন তিনি।
শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে এক প্রবাসী আটক হয়েছে।
শরীয়তপুরের ভেদেরগঞ্জে স্ত্রীর প্রেমিকের কেঁচির আঘাতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে সখিপুর থানার উত্তর তারাবুনিয়ার বেপারিকান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর