জামালপুর জেলা কারাগারে বিদ্রোহ-গোলাগুলি, আহত তিন

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৭:১৪ পিএম

জামালপুর জেলা কারাগরের বন্দি আসামিরা বিদ্রোহ করেছে। কারাগার এলাকায় দুপুর থেকে থেমে থেমে গুলির শব্দ পাওয়া গেছে। এসময় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তিন কারারক্ষীকে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্রোহ শুরুর পরপরই কারাগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন দ্রুত ওই এলাকা থেকে সরে পড়ে।

আহত কারারক্ষী ও  প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ বন্দিরা বিদ্রোহ করে।  এক পর্যায়ে তারা কারা ফটক ভাঙার চেষ্টা করে। এসময় বন্দিদের হামলায় কয়েকজন কারারক্ষী আহত হয়েছেন। কারাগারের ভেতরে গুলি এবং অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে।

আহত কারারক্ষীদের একজন।

আহত তিন কারারক্ষী জাহিদুল ইসলাম, সাদেক ও রোকনুজামান বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আট শতাধিক কারাবন্দি রয়েছে এই কারাগারে৷ বর্তমানে মাইকিং করে তাদের সতর্ক করা হচ্ছে।  

জেল সুপার আবু ফাতাহ'র মোবাইল নম্বরে ফোন দেয়া হলে তার মোবাইল রিসিভ করেন একজন কারাবন্দি। 

এদিকে বিদ্রোহের খবর পেয়ে দুপুর থেকে সেনাবাহিনীর সদস্যরা কারগারের চারদিক অবস্থান নিয়েছে। তবে আসামিরা পালিয়ে যেতে পারেনি বলে দাবি আহত কারারক্ষীদের।

আরবিএস
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর