মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে নিহত এক

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১২:২৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি ও দেশীয় অস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন। 

শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরে এ ঘটনা ঘটে। 

নিহত রায়হান আলী শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার গ্রামের মৃত রাজিবুল হকের ছেলে।

দুর্লভপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মো. শাহজালাল আলী জানান, সম্প্রতি তাদের এলাকা থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যান রায়হান আলী। বিষয়টি জানাজানির পর স্থানীয়রা শুক্রবার গভীর রাতে একত্রিত হয়ে রায়হানের বাড়িতে যায়। বিষয়টি টের পেয়ে ওই মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন রায়হান। এসময় তারা তাকে ধাওয়া করে গণপিটুনি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে রায়হানের মৃত্যু হয়। পরে গ্রাম পুলিশের সহায়তায় নিহতের লাশ শনিবার সকালে শিবগঞ্জ থানায় পৌঁছে দেয়া হয়।

তবে স্থানীয় অন্য একটি সূত্র বলছে, পূর্ব শত্রুতা জের ধরে রায়হানকে ফাঁসিয়ে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি সু কোমল দেব জানান, ছিনতাইয়ের অভিযোগে একজন নিহত হয়েছেন এবং মরদেহ গ্রাম পুলিশ শিবগঞ্জ থানায় পৌঁছে দিয়ে গেছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

আরবিএস
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর