বরগুনায় দরিদ্র কর্মসংস্থানের অর্থ লোপাটের অভিযোগ

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৮:৩২ পিএম

বরগুনার আমতলীতে দরিদ্র কর্মসংস্থান কর্মসূচির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প বাসস্তবায়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে। 

এলাকার লোকজন জানান, এলজিইডির বানানো রাস্তা দেখিয়ে বিল নিয়েছে ইউনিয়ন পরিষদ। অতি দরিদ্র শ্রমিকের তালিকায় নাম রয়েছে প্রবাসী, চাকরিজীবী, ব্যবসায়ীদের।

এই নিয়ে কোনো কথা বলতে চাননি ইউপি চেয়ারম্যান। আর সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। 

২০২০-২০২১ অর্থ বছরে প্রথম পর্যায়ে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে আমতলীর চাওড়া ও হলদিয়া ইউনিয়নে ৪টি প্রকল্পে ২৬ লাখ ৬২ হাজার ৯৩৮টাকা বরাদ্দ দেয় সরকার। 

এতে উপকারভুগী হিসেবে কাজ করার কথা দরিদ্র সীমার নিচের ৩২৭ জন পুরুষ ও নারী শ্রমিকদের। অথচ হয়েছে উল্টো। 

এরই মধ্যে আমতলী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাগজে-কলমে দেখিয়েছেন চাওড়ার পাতাকাটা আশ্রম থেকে গাইন বাড়ি পর্যন্ত রাস্তা পুননির্মাণ নামে একটি প্রকল্প। 

যাতে ব্যায় দেখিয়েছে ৯ লাখ ৪৪ হাজার টাকা। তবে বাস্তবে দেখা যায় পাতাকাটা আশ্রম থেকে তিনশ’ মিটার পর্যন্ত একই রাস্তায় এই অর্থ বছরেই এলজিইডি ইটের রাস্তা নির্মাণ করেছে। 

একই রাস্তায় গাইন বাড়ির সামনে একটি পাইপ কালভার্ট নির্মান প্রকল্পে ৪৬ হাজার ১শ ৩৮ টাকা ব্যায় দেখালেও পাইপ কালভার্টটি ব্যক্তিগত উদ্যোগে নির্মাণ করেছে এলাকাবাসী।

আরও পড়ুন: নেত্রকোণায় সড়ক সংস্কারে ঠিকাদারের টালবাহানা

হলদিয়া ইউনিয়নের চিত্রও একই রকম। ৮ লাখ ৭২ হাজার টাকার একটি প্রকল্পে মাটির রাস্তা নির্মান দেখিয়েছে ইউপি কর্তৃপক্ষ।

অথচ বাস্তবে কোন কাজই হয়নি। প্রকল্পে দারিদ্রদের কাজ করার কথা থাকলেও সেখানেও নাম আছে স্বাবলম্বীদের। 

এনিয়ে কথা বলতে চাইলে সংশ্লিষ্ট দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খুঁজে পাওয়া যায়নি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানালেন বিষয়টি তদন্ত করে দেখার হবে।

এদিকে এসব বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ক্যামেরার সাথে কথা বলতে রাজি হননি। বিষয়বস্তু শুনেই ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি।


একাত্তর/আরবিএস  

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর