প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাঁধা: চারজনের দন্ড

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০৯:২৯ এএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে বাঁধা দেয়ায় তিন সহোদরসহ চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২ আগস্ট) দিবাগত রাত ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নালিতাবাড়ী উপজেলার কোন্নগর গ্রামের মোসলেম উদ্দিনের তিন ছেলে- লিয়াকত আলী (৪০), এমতাজ আলী (৩৮) ও আবদুর রাজ্জাক (৩৬) এবং একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে বকুল হোসেন (৪২)। এদের মধ্যে বকুল, লিয়াকত ও এমতাজকে দুই মাস করে এবং রাজ্জাককে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নান জানান, মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলায় হত-দরিদ্র ও ভূমিহীন ৬৩ পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর বরাদ্দ দেয়া হয়। ইতিমধ্যে ৬০টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে। উপজেলার মরিচপুরান ইউনিয়নের উত্তর কোন্নগরে ভূমিহীন তিন ব্যক্তির বরাদ্দকৃত ঘরের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। কিন্তু ঘর বরাদ্দের জমি নিজেদের দাবী করে লিয়াকত আলী, এমতাজ আলী, আব্দুর রাজ্জাক ও বকুল হোসেন আদালতে মামলা করেন। তারা ওই জমিতে ঘর নির্মাণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। কিন্তু উপজেলা ভূমি অফিস থেকে জমির কাগজপত্র জমা দেয়া হলে আদালত নিষেধাজ্ঞার আবেদন আমলে নেননি।

আরও পড়ুন: দুই কারণে সরকারকে ধন্যবাদ দোকান মালিক সমিতির

পরে সোমবার বিকেলে তিনটি ঘরের চালা নির্মাণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে ঠেলাগাড়ীতে করে কাঠ ও টিন পাঠানো হয়। এতে অভিযুক্ত ওই চার ব্যক্তি ঘর নির্মাণে বাঁধা দেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে, বিকেল চার ঘটিকার দিকে ইউএনও হেলেনা পারভীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারজনকে আটক করার নির্দেশ দেন। পরে সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে তিনজনকে দুই মাসের ও একজনকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এদিকে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, দন্ডপ্রাপ্ত চারজনকে নালিতাবাড়ী থানায় হেফাজতে রাখা হয়েছে। আজ তা‌দের‌কে শেরপুর জেলা কারাগারে পাঠানো হবে।

একাত্তর/আরএইচ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর ভাঙচুর করে লুটপাট চালিয়েছে একদল দুর্বৃত্ত। এছাড়াও এ প্রকল্পে বসবাসরত লোকজনদের ঘর ছেড়ে চলে যেতে হুমকিও দিয়েছে তারা।
সিলেটে আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। 
কুমিল্লার গোবিন্দপুরে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল তিনটার দিকে গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর