আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দিতে ঘুষ নেওয়ার অভিযোগ

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৪:৫৩ পিএম

সিলেটে আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে। 

গত চার জুলাই একাত্তর টেলিভিশনের সকাল ১১টার সংবাদে লাইভ সম্প্রচার চলাকালে এ অভিযোগ করেন জেলার গোয়াইনঘাট উপজেলার আট নম্বর তোয়াক্কুল ইউনিয়নের খালেদা বেগম নামে এক নারী।

তার অভিযোগ, আশ্রয়ণ প্রকল্পের ওই ঘর পাইয়ে দিতে ওই ইউপির আট নম্বর ওয়ার্ডের সদস্য মাসুক আহমেদ এক হাজার টাকা ঘুষ নিয়েছেন।

এদিকে একাত্তরের ওই লাইভ সম্প্রচার চোখে পড়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের। পরে ওই খবরের সূত্র ধরে তিনি ইউপিস সদস্য মাসুককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। 

এতে বলা হয়, আপনার (ইউপি সদস্য) বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে তা দণ্ডনীয় অপরাধের সামিল।

একই সঙ্গে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা তিন কার্যদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। 

এদিকে অভিযোগের ব্যাপারে কথা বলতে বেশ কয়েকবার ওই ইউপি সদস্যকে ফোন করা হলে তিনি রিসিভ করেন নাই।

একাত্তর/এসি
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর