চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত দুই

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৩:২৯ পিএম

চট্টগ্রাম নগরের হাটহাজারী থানার সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। তারা আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার অনন্যা আবাসিক এলাকার অক্সিজেন–কুয়াইশ সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাসুদ কায়সার (৩২) ও মোহাম্মদ আনিস (৩৮)। তারা দুজনেই হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ এলাকার বাসিন্দা। নিহতরা হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন আনিস ও কায়সার। সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করেন।

চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে বলেন, অক্সিজেন–কুয়াইশ সড়কে গুলিতে দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান আনিস। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন কায়সারকে। নগর ও জেলা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আগের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।

আরবিএস
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত বিএনপির একটি কর্মসূচির মাইকে হঠাৎ বেজে উঠেছে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি গান...
চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। 
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে মার্কিন নৌবাহিনীর জাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রামের কথিত শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ ও বোরহানের নতুন ও অন্যতম ঘনিষ্ঠ সহযোগী সাব্বির হোসেন সানিকে (৩৪) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা...
তুরস্কে আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) দ্বিতীয় দিনে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি, শক্তিশালী গ্রিড অবকাঠামো এবং টেকসই পরিবহন ব্যবস্থার ওপর...
বাসাবাড়ির জন্য নির্ধারিত এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ঠিক রাখা এবং খোলাবাজারে অসাধু উপায়ে মূল্যবৃদ্ধি রোধে বাজার মনিটরিং ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
বয়সটা শুধু একটা সংখ্যামাত্র! কথাটি আবার প্রমাণ করলেন ছক্কার ওপর ছক্কা হাঁকানো প্রবীণ লেখক এম জন হ্যারিসন। ৮১ বছর বয়সে এসে বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বিজয়ী হিসেবে নিজের নাম সোনায় মুড়িয়ে...
দেশে ডেঙ্গুর সংক্রমণ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর