খাটিয়া আনতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত তিন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ এএম

নড়াইলে এক বৃদ্ধার মরদেহ বহন করতে মসজিদ থেকে খাটিয়া আনার সময় ট্রাকের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও গুরুতর।

মঙ্গলবার গভীর রাতে জেলার লোহাগড়া উপজেলার পৌর শহরের আশ্রয়ণ প্রকল্পের সামনে (গুচ্ছ গ্রাম) মাইটকুমড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ, একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস ও একই গ্রামের জামাল মোল্লার ছেলে রাসেল মোল্লা। আহত ব্যক্তির নাম কুইন শেখ। তিনিও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নিহত রাসেলের বৃদ্ধা দাদীর মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিলো ওই চার জন। ওই এলাকায় পৌঁছলে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত ও একজন আহত হন।

আহত কুইন শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয়রা।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর