নীলফামারীতে তেলের ড্রাম বিস্ফোরণ, পাম্প ম্যানেজার নিহত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ এএম

নীলফামারীর ডোমার উপজেলায় একটি মিনি পেট্রোল পাম্পে তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে মারুফ হোসেন সোহাগ (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই পেট্রোল পাম্পের ম্যানেজার ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার চিলাহাটি বাজারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পেট্রোল পাম্পের একটি তেলের ড্রামে লিকেজ ধরা পড়ে। লিকেজ ঠিক করার জন্য ওয়েল্ডিং মিস্ত্রিকে ডাকা হয়। ওয়েল্ডিং করার সময় হঠাৎ পেট্রোলের ড্রামটিতে বিস্ফোরণ ঘটে। এসময় পাশে দাঁড়িয়ে থাকা পাম্প ম্যানেজার সোহাগের দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে চিলাহাটি ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু রংপুর যাওয়ার সময় পথেই মারা যান মারুফ। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডোমার থানার পরিদর্শক (ওসি) মহসিন আলী। 

তিনি বলেন, মারুফ হোসেন সোহাগের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরবিএস
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর