গায়েবানা জানাজার ইমাম আটক 

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৬:৪৪ পিএম

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের গায়েবানা জানাজা পড়ার সময় এক ইমামকে আটক করে নিয়ে গেছে পুলিশ। ওই ইমাম স্থানীয় বিএনপির নেতা।

বুধবার দুপুরে মুন্সীগঞ্জের শহরের থানারপুল এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় আটক করা হয়েছে বিএনপির আরও এক নেতাকে।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নিচে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ইমামতির দায়িত্ব পান বিএনপি নেতা আব্দুর রহমান হিরন। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গায়েবানা জানাজায় ইমামের পেছনে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মীরা হাত বাঁধেন। এ সময় পুলিশ এসে হিরনকে ধরে ফেলে।

এছাড়া শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবউল আলম স্বপনকেও ধরে নিয়ে যাওয়া হয়। এরপরই গায়েবানা জানাজা পণ্ড হয়ে যায়।

এ বিষয়ে সদর থানার ওসি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সড়ক বন্ধ করে জানাজায় দাঁড়িয়েছিল তারা। এতে অরাজকতার সৃষ্টি হচ্ছিল। তাই দুজনকে আটক করা হয়।

আরবি
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর