শ্রদ্ধা ও ভালোবাসায় নিজ গ্রামে সমাহিত বদরুদ্দোজা চৌধুরী

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পিএম

হাজার হাজার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি, প্রবীণ রাজনীতিক ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মুন্সীগঞ্জের-শ্রীনগরের মজিদপুরে তার গ্রামের বাড়িতে বাবা কফিল উদ্দীন চৌধুরীর কবরের পাশে দাফন করা হয়। 

রোববার দুপুরে জোহরের নামাজের পর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে চতুর্থ জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল সোয়া ১০টার দিকে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 

শ্রীনগর এবং মজিদপুরে তার তৃতীয় ও চতুর্থ জানাজায় অংশ নেন অসংখ্য রাজনীতিক ভক্ত ও গুণগ্রাহী। রোববার সকাল আটটার পর থেকেই সর্বস্তরের মানুষেরা ভিড় জমে মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে। প্রিয় মানুষটির জানাজায় অংশ নিয়ে তাঁর বিভিন্ন কীর্তির কথা স্মরণ করেন সবাই। 

তৃতীয় জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী বলেন, তাঁর বাবা মানুষ হিসেবে, রাজনৈতিক ব্যক্তি হিসেবে, একজন চিকিৎসক হিসেবে কয়েকটি বিষয়ে শিক্ষা রেখে গেছেন। কেউ কখনো কাউকে সম্মান করে ছোট হয় না, কেউ হিংসা করেও বড় হতে পারে না। 

মাহী বলেন, তাঁর বাবা ৫৮ বছর রাজনীতি করেছেন। তাঁকে কোনো দুর্নীতি, সন্ত্রাস স্পর্শ করতে পারেনি। সব দলের মানুষ তাঁর বাবাকে ভালোবাসেন।

বাবার দাফন সম্বন্ধে মাহী বি চৌধুরী বলেন, আমার বাবা রাষ্ট্রীয় মর্যাদা চাননি। কলেমা পড়ে বিক্রমপুরের মানুষ তাঁকে বিক্রমপুরের মাটিতে শোয়াবেন, এটাই চেয়েছিলেন। এটা নিয়ে কেউ কোনো বিতর্ক করবেন না। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। এ সময় সবার উদ্দেশে তিনি তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নাজাতের জন্য দোয়া চান।

এদিকে, তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পুরো মুন্সীগঞ্জ জেলায়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন দলমত নির্বিশেষে এই বর্ষীয়ান এই নেতা ছিলেন তাদের অভিভাবক।  

১৯৩২ সালে শ্রীনগর উপজেলার মজিদপুর দয়াহাটা গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। ৯৪ বছর বয়সে বদরুদ্দোজা চৌধুরী তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রাষ্টপতি ছাড়াও, মুন্সীগঞ্জ এক আসনে পাঁচবার এবং ঢাকা ছয় আসনে একবারসহ মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ছিলেন একাধিক দপ্তরের মন্ত্রণালয় ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বে। রাজনীতির পাশাপাশি তিনি আজীবন চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। বিটিভিতে তাঁর ‘আপনার ডাক্তার’ অনুষ্ঠান খুবই জনপ্রিয় ছিল।

এআরএস
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। চোখের জলে শিশুটিকে চিরবিদায় জানিয়েছে এলাকাবাসী। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার সেই শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীকে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের গায়েবানা জানাজা পড়ার সময় এক ইমামকে আটক করে নিয়ে গেছে পুলিশ। ওই ইমাম স্থানীয় বিএনপির নেতা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর