রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতা ও হত্যা মামলায় গ্রেপ্তার তিন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৪৭ পিএম

রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতা ও অনিক কুমার চাকমা হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার গ্রেপ্তার এক আসামিকে আদালতে তোলা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

অন্যদিকে, গ্রেপ্তার অপর দুই আসামি নাবালক হওয়ায় তাদের জাতীয় কিশোর উন্নয়ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

পুলিশ ও আদালত সূত্র জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর রাঙামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতা ও অনিক চাকমা হত্যা মামলায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে বৃহস্পতিবার দিনগত রাতে এক আসামিকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার বিকেলে আসামি মো. রুবেলকে (২৩) জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভিন মিলির আদালতে তোলা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলা থেকে হত্যা মামলার আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। 

এর আগে ২০ সেপ্টেম্বর রাঙামাটি শহরের সাম্প্রদায়িক সংঘাতের ঘটনায় জেলা শহরের কালিন্দীপুর এলাকার প্রবেশ মুখে অনিক কুমার চাকমাকে পিটিয়ে হত্যা করা হয়। তার বাসা সদর উপজেলার জীবতলী ইউনিয়নের নোয়াদম পাড়া গ্রামে। 

অনিক কুমার চাকমা রাঙামাটি সদর উপজেলা জীবতলী ইউনিয়নের নোয়াদম পাড়ার আদর সেন চাকমার ছোট ছেলে এবং কাপ্তাই উপজেলার কর্ণফুলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পিটিয়ে হত্যার ঘটনার দুদিন পর ২২ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন অনিকের বাবা আদর সেন চাকমা।

আরবিএস
অনিবার্য কারণবশত রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'সাজেক ভ্যালি' পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা...
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর