বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে যা বললেন ত্রাণ উপদেষ্টা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১১:১০ পিএম

শেরপুরের মতো এ ধরনের বন্যা আরও হতে পারে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, তাই আগাম ধারণা নিয়ে কাজ করতে হবে। 

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে শেরপুরে দুইদিনের সফরের প্রথমদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শেরপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি দেখার জন্য আমি শেরপুরে এসেছি। এর আগে বন্যায় ত্রাণের সময় আমার মন্ত্রণালয়ের সচিবেরা এসেছিলেন। পুনর্বাসন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার জন্য আমি শেরপুরে এসেছি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে জেলার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। এই কাজগুলো কীভাবে করবে, সে সম্পর্কে আমি ধারণা নিতে এবং দিতে সরেজমিনে এসেছি। শেরপুর জেলার মতো এ ধরনের বন্যা আরও হতে পারে, সেগুলো সম্পর্কে আগাম ধারণা নিয়ে কাজগুলো সম্পন্ন করতে হবে। 

এসময় শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার আমিনুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

আগামীকাল শুক্রবার সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন উপদেষ্টা ফারুক-ই-আজম।  

আরবিএস
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর