পল্লী বিদ্যুতের ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি: প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পিএম

পল্লী বিদ্যুৎ সমিতির ‘ব্ল্যাক আউট’ কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার ঘটনায় ঢাকার একটি মামলায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে শুক্রবার রাতেই লক্ষ্মীপুর সদর থানার পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী। রাতেই মাইক্রোবাসে করে আলী হাসানকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়। 

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মো. আবদুল মুনাফ। তিনি বলেন, গত বৃহস্পতিবার সারাদেশে পল্লী বিদ্যুৎ ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করা হয়। এ ঘটনায় আরিফুল ইসলামকে প্রধান আসামি করে সাইবার নিরাপত্তা আইনের মামলায় সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। পরে রাতেই তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মো. আরশাদ হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এ মামলা দায়ের করেন। ওই মামলায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। 

আরবিএস
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর