ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত এক, দগ্ধ ১০

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৫ পিএম

ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়ক এলাকায় একটি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার দুপুর সোয়া ২টার দিকে নগরীর আজাহার ফিলিং স্টেশনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, গ্যাসভিত্তিক ফিলিং স্টেশনটিতে বিস্ফোরণ ঘটে একজন প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স ৩০-৩৫ হতে পারে। তার নাম–পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ সময় আরও ১০ জন দগ্ধ হয়েছেন। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আরবিএস
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর