মুন্সীগঞ্জে অস্ত্রসহ বিকাশ গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে সন্ত্রাসী বিকাশ গ্রুপের তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় অপহরণ হওয়া শ্রমিক আবিরকেও উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বাঘড়া এলাকার বেপারী বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- রাহাত তালুকদার, বায়েজিদ ও তরিকুল ইসলাম। এরমধ্যে রাহাত তালুকদার উপজেলার মধ্যবাঘড়া এলাকার আক্কাস তালুকদারের ছেলে, বায়েজিদ হোসেন একই এলাকার আঃ জলিলের ছেলে ও তরিকুল ইসলাম তালেবের ছেলে।  

অপহৃত আবির জানান, বুধবার সন্ধ্যায় আবিরের বাড়ির সামনে থেকে বিকাশ তাকে ডেকে নিয়ে বিকাশের বাড়িতে বন্দি করে। পরে আবিরের মাকে ডেকে নিয়ে তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। 

এক পর্যায়ে আবিরের বাবা আরশাদ মাঝি জরুরি সেবা নম্বর ট্রিপল নাইনে কল দিলে শ্রীনগর থানাকে বিষয়টি জানায়। পরে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় বিকাশসহ গ্রুপের অনেকে পালিয়ে গেলেও, অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, আবিরের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, এছাড়া আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রেকর্ড প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

আরবিএস
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর