বাসের ধাক্কায় প্রাণ গেলো বাইক আরোহী চাচা-ভাতিজার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে মো. আশরাফুল ঘরামী (৪৫) নামে এক যুবক ও তার ভাতিজা রনি হোসেন (১৩) নিহত হয়েছেন।

সোমবার দুপুরে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

নিহত মো. আশরাফুল ঘরামী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের মমিন উদ্দিনের ছেলে এবং রনি হোসেন আকবর আলীর ছেলে। রনি আশরাফুল ঘরামীর ভাতিজা। আশরাফুল গোপালগঞ্জের একটি ইটভাটার শ্রমিক ছিলেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু জানান, আশরাফুল তার ভাইপো রনিকে নিয়ে মোটরসাইকেলে খুলনার দিক থেকে কর্মস্থল গোপালগঞ্জে ইটভাটায় যাচ্ছিলেন। পথে পাগলা-শ্যামনগর এলাকায় বনফুল স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক চাচা আশরাফুল নিহত হন। গুরুতর অবস্থায় ভাতিজা রনিকে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। 

ওসি শেখ নুরুজ্জামান চানু আরো জানান, চাচা ও ভাতিজার মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়দের সহায়তা পুলিশ ধাওয়া করে ওই বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এঘটনায় ফকিরহাট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান। 

আরবিএস
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর