বড়দিনের আগের রাতে ত্রিপুরা পাড়ায় ১৬ ঘর পুড়ে ছাই

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম

বান্দরবানের লামায় আগুনে ত্রিপুরা সম্প্রদায়ের একটি পাড়ায় ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় সেখানকার বাসিন্দারা বড়দিনের উৎসব পালন করতে বাড়ির বাইরে ছিলেন।

মঙ্গলবার দিনগত রাত আনুমানিক দেড় থেকে দুইটার দিকে লামা উপজেলার সরই ইউনিয়নের তংগো ঝিরিপাড়া এলাকায় এসপি বাগানে এ ঘটনা ঘটে।  

নতুন তংগোঝিরি পাড়ার প্রধান পাইসাপ্রু ত্রিপুরা জানান, এসপি বাগান নামে পরিচিত পাড়ার বেদখল হওয়া জায়গা থেকে কথিত এসপির লোকজন চলে যাওয়ার পর ১৮টি ত্রিপুরা পরিবার সেখানে বসবাস করছিলো। তারা সবাই তংগোঝিরি পাড়ার বাসিন্দা। 

তিনি আরও জানান, ১৮ত্রিপুরা পরিবারের পাড়াটি নাম দিয়েছে তংগোঝিরি নতুনপাড়া। 

বড়দিন উপলক্ষ্যে মঙ্গলবার নতুনপাড়ার বাসিন্দারা ঘরবাড়ি খালি রেখে সবাই তংগোঝিরি পাড়ায় যান। কারণ নতুনপাড়ায় কোনো গির্জা নেই।

তারা ধারণা করছেন, রাতে মানুষ শূন্য পাড়ায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পাড়ার ১৬টি ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক জানিয়েছেন, সরই ইউনিয়নের ত্রিপুরা সম্প্রদায়ের ১৬টি বসতঘর পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরবিএস
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর