আবু সাঈদ হত্যা: বোরোবির ৭১ শিক্ষার্থীর বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) ৭১ শিক্ষার্থীর মধ্যে ৫৬ জনকে এক ও দুই সেমিস্টার করে বহিষ্কার এবং ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

বোরোবি উপাচার্য  বলেন, জুলাই বিপ্লবের প্রথম শহীদ বোরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১০৯তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ৩৩ জনকে দুই সেমিস্টার ড্রপ ও ২৩ জনকে এক সেমিস্টার ড্রপের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী। এছাড়া হামলার সাথে জড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু নোটিশের জবাব না আসায় আগামী সিন্ডিকেটের তাদেরকে পূর্ণাঙ্গ বহিষ্কারের জন্য বিষয়টি উঠানো হবে বলেও জানিয়েছেন ড. এম শওকাত আলী। 

এদিন ২০১৮ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ভিসিকে সমর্থন দিয়েছে সিন্ডিকেট সদস্যরা। 

এছাড়াও ছাত্র সংসদ নির্বাচনের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের অভ্যন্তরীণ নির্বাচন হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ তৈরির কমিটিও করা হয়েছে বলেও জানান উপাচার্য। 

আরবিএস
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টানা তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জামালপুরের দিঘলবাইদ বিলের দুই হাজার বিঘা জমির কাঁচা পাকা ধান। অন্যদিকে, রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের ধারাকোল বিলে কয়েকশ একর ধান তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরুণদের মধ্যে এখন এক নতুন রোমাঞ্চের নাম মিনহাজুল ইসলাম রিশাদ। সাধারণ দুই চাকার সাইকেলটি তাঁর হাতে পড়লেই যেন হয়ে ওঠে এক জাদুর কাঠি। কখনও সামনের চাকা উঁচিয়ে ‘হুইলি’,...
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও ছাত্রদল সমর্থিত ‘জুলাই ফাইটার্স’-এর মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে। একদিন আগের সংঘাতের জেরে দুই পক্ষই আলাদা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর