ঝালকাঠির সদর উপজেলার বাউকাঠি বাজারের এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিনগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী সুবেদ হাওলাদার (২৮) উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, সোমবার রাত ১১টার দিকে সুদেব বাউকাঠি বাজারে তার মোবাইলের দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দেন। পথে রামপুর জোড়াপোল এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত সুদেবের বড় ভাই সুকেশ হালদার বলেন, কয়দিন আগে মোবাইল সারা নিয়ে একটি পক্ষের সাথে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে একারণেই আমার ভাইকে হত্যা করা হতে পারে। যারা আমার ভাইকে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই।
সুদেবের মা শেফালী হালদার বলেন, আমার ছেলে কারো সাথে কোনোদিন খারাব ব্যবহার করেনি, কোনো অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হলো। আমি এর বিচার চাই।
ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, মাথায় কোপের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে।
পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে