দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু, আহত ১৫

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০২:৪৪ পিএম

রাজবাড়ীর কালুখালী‌তে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে কালুখালি উপজেলার গড়িয়ানা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু শেখ (৪৮) গোল্ডেন লাইন পরিবহনের বাসের চালক ছিলেন। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা। 

আহতরা হলেন- সুমি আক্তার (৪০), হারুন অর রশিদ (৫০), জান্নাতুল (৩৮), শামীম রেজা (৩৯), আব্দুল্লাহ্ (৭), হাফিজুল (৬০), কামাল (৩৫), রুমান (২৫), হারুন (৩০) ও নিয়ামত (৫৫)। তাৎক্ষণিকভাবে আরও অনেকেরই নাম জানা যায়নি।  

রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে রংপুর যাচ্ছিলো। অন্যদিকে হানিফ পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিলো। রাত সাড়ে ১১টার দিকে গড়িয়ানা এলাকায় এলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে দুই চালক গুরুতর আহত হন এবং নিজেদের সিটে আটকে যান। এছাড়া আহত হন দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী।

তিনি আরও জানান, স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে সেখান থেকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে সিটে আটকে থাকা দুই বাসের চালকদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গোল্ডেন লাইনের চালককে মৃত ঘোষণা করেন।

আরবিএস
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে প্রধান বিচারপতির প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন...
‘এআই ড্রিভেন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতের অন্যতম প্রধান সম্মেলন ‘বাংলাদেশ আইটি লিডার্স কানেক্ট-২০২৬’। বাংলাদেশ আইটি প্রফেশনালস...
বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর