সাতক্ষীরায় ৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী  অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে বিজিবির আলাদা অভিযানে সাতক্ষীরার ভোমরা, গাজিপুর, কুলখালি,ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, মাদরা , হিজলদী এবং চান্দুরিয়া এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। 

শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশারাফুল হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষীদাড়ি থেকে  ৩৬ হাজার ও ঝাউডাঙ্গা থেকে  ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, গাজিপুর থেকে  ৭০ হাজার ও কুশখালি থেকে এক লাখ পাঁচ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়েছে। 

এছাড়াও মাদরা থেকে দুই লাখ ১০ টাকার, হিজলদী থেকে দুই লাখ ৮০ টাকার ও চান্দুরিয়া থেকে  ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা মালামালের মূল্য আট লাখ ৯২ হাজার ৫০০ টাকা। জব্দ করা  ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।

আরবিএস
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ (নিষিদ্ধ কাশির সিরাপ) দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর