সাতক্ষীরায় বিএনপির সম্মেলন নিয়ে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম

সাতক্ষীরায় বিএনপির একটি ইউনিয়ন কমিটির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সম্মেলনের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে একটি পক্ষ ওই ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন শুরু করে। সকাল ১০টায় ইউনিয়নের ওই মাঠে কমিটি নির্বাচনে ভোট গ্রহণ চলছিলো। দুপুরে অপর পক্ষের শতাধিক নেতাকর্মী সেখানে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে আহত হন অন্তত ১৫ জন।

তারা জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সবাইকে ছত্রভঙ্গ করে দেন। একই সঙ্গে ১৪৪ ধারা জারি করেন।

সম্মেলন আয়োজনকারীদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ বলেন, আগের ঘোষণা অনুযায়ী সকাল থেকে ভোট গ্রহণ চলছিলো। প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা করে সম্মেলন পণ্ড করে দেয়।

উপজেলা বিএনপির আহবায়ক আসিফুর রহমান তুহিন, সদস্য সচিব জাকির হোসেন বাচ্চু, যুগ্ম আহবায়ক খায়রুল আহসান বলেন, আয়োজকরা ত্যাগী নেতাদের বাদ রেখে গোপনে আওয়ামী লীগের নেতাকর্মী নিয়ে কমিটি গঠন করেছে। আজ সম্মেলন শুরু করা হলে আমাদের নেতাকর্মীরা উপস্থিত হলে তাদের উপর হামলা চালানো হয়। 

আশাশুনি উপজেলার ইউএনও কৃষ্ণা রায় বলেন, ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

একাত্তর/এসি
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর