অপহরণের শিকার ১৫ জেলে, মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন দশজন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০ পিএম

সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অপহরণের ১৭ দিন পর মাথাপিছু দুই লাখ ৮৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে অবশেষে বাড়ি ফিরেছেন দশ জেলে। 

বুধবার রাত সাড়ে ৩ টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় ওই দশ জেলেকে ফেরত দিয়ে যায় বনদস্যুরা। 

মুক্তি পাওয়া জেলেরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার সুভদ্রাকাটি গ্রামের মো. অজাহারুল ইসলাম, রুইয়ারবিল গ্রামের  আলমগীর হোসেন, একই গ্রামের হাফিজুর রহমান, মো. শাহীনুর আলম, দিঘালারাইট গ্রামের মো. রাসেল, শ্রীপুর গ্রামের মো. শাহাজান ঢালী, আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মো. জাহাঙ্গীর আলম, একই গ্রামের মো. অরাফাত, শ্যামনগর উপজেলার  দৃষ্টিনন্দন গ্রামের মো. নুরে আলম ও বন্যতলা গ্রামের শাহ্ আলম। 

এর আগে গত ২৬ জানুয়ারি দুবলার চর এলাকা থেকে মুক্তি পাওয়া দশ জেলেসহ মোট ১৫ জেলেকে অপহরণ করা হয়। মুক্তিপণের টাকা দিতে না পারায় বাকি পাঁচজনকে এখনও আটকে রাখা হয়েছে। 

এদিকে যাদেরকে মুক্তি দেওয়া হয়নি তারা হলেন- আশাশুনি উপজেলার চাকলা গ্রামের  শাহাজাহান গাজী, বাগেরহাটা জেলার রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের মো. মতিয়ার সরদার, একই উপজেলার কাশিপুর গ্রামের খান রফিক, মংলা উপজেলার চিলা গ্রামের নাথন বিশ্বাস ও খুলনা জেলার পাইকগাছা উপজেলার শশিমনগর গ্রামের রিপন মোড়ল।

অপহৃতদদের মধ্যে চাকলা গ্রামের শাহাজান গাজীর স্ত্রী নাজমা খাতুন জানান, স্বামী বাড়ি আসছে খবর পেয়ে গতকাল রাত ৩টা পর্যন্ত জেগে বেড়িবাঁধের ওপর বসে ছিলাম। কিন্তু প্রতাপনগরের সাতজন আসলেও আমার স্বামীসহ আমাদের চাকলা গ্রামের তিনজন ফিরে আসেনি। এত টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব না। স্বামীকে মুক্ত করে আনার জন্য সকলের সহযোগিতা চান তিনি।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী তার ইউনিয়নের সাতজন জেলে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকিদের কাছে নৌকা থাকায় এবং মুক্তিপণের টাকা পরিশোধ না হওয়ায় ডাকাতরা তাদেরকে ছাড়েনি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা এ.বি এম হাবিবুর ইসলাম জানান, ১৫ জেলেদের মধ্যে দশজন জেলে বাড়ি ফিরেছে বলে শুনেছি। তারা এখনও পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি।

আরবিএস
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর