কুমিল্লায় আওয়ামী লীগ নেতা বাহার গ্রেপ্তার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩১ এএম

কু‌মিল্লার লাকসামে "অপারেশন ডেভিল হান্ট" অভিযানে আওয়ামী লীগ নেতা মো. বাহার উদ্দিন বাহারকে (৫৫) আটক করা হয়েছে। 

লাকসাম পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহারকে সোমবার রাত ১১টার দি‌কে লাকসাম পৌর এলাকার চাঁদপুর রেলগেট এলাকা থেকে আটক করে পুলিশ।

বাহার লাকসাম উত্তর বাজারের মৃত সেকান্দর আলীর ছেলে ও লাকসাম পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

স্থানীয়রা জানায়, বাহার উদ্দিন বাহারের বিরুদ্ধে লাকসাম বাজারসহ বিভিন্ন স্থানে জামায়াত-বিএনপি সমর্থিতদের বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং সাধারণ মানুষকে মারধরের অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি কাউসার বাহিনী ও সেভেন স্টার সন্ত্রাসী গ্রুপের মূল পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিত ছিলেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, বাহার উদ্দিন বাহারের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আটক করে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

লাকসামে সন্ত্রাস ও রাজনৈতিক সহিংসতা দমনে বিশেষ অভিযান চলমান থাকবে বলে পুলিশ জানিয়েছে।

আরবিএস
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর