চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে সাংবাদিক জখম

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১১:০৭ এএম

চুয়াডাঙ্গা পৌর এলাকার পোস্টঅফিস পাড়ায় দুর্বৃত্তের খুরের আঘাতে স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল রানা ডালিম রক্তাক্ত ও জখম হয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

সোমবার (১৬ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার পোস্টঅফিস পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত সোহেল রানা ডালিম চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার বাসিন্দা ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার স্টাফ রিপোর্টার। এ ঘটনায় পুলিশ চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়া থেকে ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদকে আটক করেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে সাংবাদিক সোহেল রানা ডালিম ব্যক্তিগত কাজে শহরের পোস্টঅফিস পাড়ায় একটি দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। মোটরসাইকেলে ধাক্কা লাগা নিয়ে কয়েক জনের সাথে তার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দুর্বৃত্তরা তার পিঠে খুর দিয়ে আঘাত করে। পরে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসলে জরুরি বিভাগে আবার এলোপাথাড়ি খুর দিয়ে আঘাতে রক্তাক্ত জখম হয়।

আরও পড়ুন: ময়মনসিংহে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু

শরীরের বিভিন্ন স্থানে তার আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রতিবাদে দৈনিক সময়ের সমীকরণ অফিসে মঙ্গলবার সকালে সভা ডেকেছেন জেলার সাংবাদিক গোষ্ঠী। 

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। তার পিঠ ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসজে 
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর