ময়মনসিংহে করোনা ও উপসর্গে ১৬ জনের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১০:৫৮ এএম

ময়মনসিংহ মেডিক্যালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন করোনায় ও ১০ জন উপসর্গে মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেলের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহের পাঁচজন ও নেত্রকোনার একজন রয়েছেন। এদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। বয়স ৩৮ থেকে ৭০ বছরের মধ্যে। 

আরও পড়ুন: রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু

উপসর্গে মৃতদের মধ্যে ময়মনসিংহের চারজন, নেত্রকোনার তিনজন, জামালপুরের দুইজন ও শেরপুরের একজন রয়েছেন। ময়মনসিংহ মেডিক্যালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩০ জন। এ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ৩২৯ জন। ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৫০০ টি নমুনা পরীক্ষা নতুন করে সনাক্ত হয়েছেন ৯২ জন। সংক্রমণের হার ১৮ দশমিক ০২ শতাংশ।

একাত্তর/এসজে 

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর