রাঙামাটিতে ইউপিডিএফের ‘গোপন আস্তানা’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৭:২৮ পিএম

রাঙ্গামাটির কাউখালি উপজেলায় অভিযান চালিয়ে সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ‘গোপন আস্তানার’ সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ওই আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়। বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি সদর জোন দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান সদর জোনের কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ জুনাইদ উদ্দীন শাহ চৌধুরী। এসময় রাঙামাটি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খান উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সংগঠনটির গোপন আস্তানা থেকে একটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, ইউনিফর্ম, চাঁদা আদায়ের রসিদ, বিপ্লবী লাল বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী।  

লে. কর্নেল মুহাম্মদ জুনাইদ উদ্দীন শাহ চৌধুরী জানান, ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউখালি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় অভিযান বাধাগ্রস্ত করতে ইউপিডিএফ কিছু সংখ্যক পাহাড়ি মহিলা দ্বারা বিক্ষোভ প্রদর্শনের অপচেষ্টা করে। 

পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। 

এ ঘটনায় কাউখালি থানায় মামলা পক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সরদ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খান। 

আরবিএস
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা ৯৬টি মাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল টিম।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর