বন্য হাতি হত্যার ঘটনায় মামলা, কৃষক গ্রেপ্তার

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৫:৪৫ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে ফসল রক্ষার্থে কৃষকের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক মাদি বন্য হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তবর্তী লাল টেঙ্গুরনামা গুচ্ছগ্রাম এলাকায় বন্য হাতিটির মৃত্যু হয়। পরে বন বিভাগ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। 

এ মামলায় গ্রেপ্তার কৃষক জিয়াউল হক সমশ্চুরা গ্রামের মৃত ময়েজ উদ্দিন ছেলে।

মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানান, গত ক’দিন ধরে বন্য হাতির একটি দল উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন টিলায় অবস্থান করছে। গেল রাতে হাতির দলটি সমশ্চুড়া পাহাড়ের লাল টেঙ্গুরনামা গুচ্ছগ্রাম এলাকার লোকালয়ে হানা দেয়। এসময় ওই এলাকার কৃষক জিয়াউল হক তার ধান ক্ষেত রক্ষায় জিআই তারে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। এক পর্যায়ে হাতির দল তার ক্ষেতে হানা দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মাঝ বয়সী একটি হাতির মৃত্যু হয়। এতে অন্য হাতিরা মৃত হাতিটিকে ঘিরে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে।

এসময় অন্য হাতিরা ক্ষিপ্ত হয়ে সেখানে ‘তাণ্ডবলীলা’ চালায়। ফলে ওই সময় এলাকাবাসী ভয়ে ফসল রক্ষায় বা হাতিটিকে উদ্ধারে এগিয়ে যায়নি। প্রায় দুই ঘণ্টা পর হাতির দলটি পাহাড়ে ফিরে যায়।

পরে খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির পাশ থেকে জিআই তার উদ্ধার করে।

আরবিএস
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর