সাইকেলে চেপে সুন্দরবনে ঘুরছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৬:০৩ পিএম

সাইকেলে চড়ে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে শনিবার সকালে শরণখোলা থেকে সুন্দরবনের হাড়বাড়িয়ার পথে যাত্রা করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস। এর আগে শুক্রবার সন্ধ্যায় বরিশাল থেকে সাইকেলে করে শরণখোলায় এসে তিনি রাত্রিযাপন করেন।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, একটি স্বেচ্ছাসেবক সংগঠনের ব্যবস্থাপনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস সুন্দরবন সফরের উদ্দেশ্যে বাইসাইকেলে করে শুক্রবার সন্ধ্যায় শরণখোলায় এসে অগ্রদূত ফাউন্ডেশনের গেস্ট হাউজে রাত্রিযাপন করেন। শনিবার সকালে রাষ্ট্রদূত সাইকেলে মোংলার জয়মনির দিকে রওনা হয়ে যান।

 নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস।

বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিমের মোংলার জয়মনির একজন কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত সাইকেল চালিয়ে শনিবার সকাল ১১টায় জয়মনি পৌঁছে 'টাইগার হাউজ' রেস্ট হাউজে ওঠেন। রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের তিনজন কর্মকর্তা রয়েছেন। বেলা ১২টার দিকে রাষ্ট্রদূত নদী পথে সুন্দরবনের হাড়বাড়িয়ার গেছেন। সন্ধ্যায় সুন্দরবন থেকে ফিরে তিনি রেস্ট হাউসে রাত্রি যাপন করবেন। 

ওয়াইল্ড টিমের এ কর্মকর্তা আরও বলেন, রোববার দুপুরে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জয়মনি থেকে বরিশালের দিকে যাবেন। এরপর বরিশাল থেকে নদী পথে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা যাবেন। 

আরবিএস
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর