চট্টগ্রামে ব্রাশফায়ারে জোড়া খুনের ঘটনায় দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পিএম

চট্টগ্রাম নগরীর এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে ব্রাশফায়ার করে ডাবল মার্ডারে সরাসরি অংশ নেয়া দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেপ্তারা হলেন- মো. বেলাল ও মো. মানিক। এদিন বেলালকে চান্দগাঁও থানাধীন খাজাপুকুর এলাকা থেকে এবং মানিককে ফটিকছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

ইখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থল ও আশপাশের প্রচুর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে হত্যাকারীদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ৩০ মার্চ গভীররাতে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকার বালুমহাল থেকে প্রাইভেট কারে ছয় সঙ্গীকে নিয়ে বহদ্দার হাটের দিকে যাচ্ছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সারোয়ার হোসেন বাবলা। কিছুদূর গেলে কয়েকটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসী ব্রাশফায়ার করে প্রাইভেটকারটি ঝাঁঝরা করে দেয়। এতে ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হলেও প্রাণে বেঁচে যান সরোয়ার। এলাকার অধিপত্য বিস্তার নিয়ে আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অভিযোগ গুলিতে আহতদের। 

আরবিএস
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর