যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স চালক নিহত, আহত পাঁচ

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১২:২৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় যাত্রীবাহী শ্যামলী পরিবহনের ধাক্কায় লাশবাহী অ্যাম্বুলেন্স চালক আমির হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন।

বুধবার (২৩ এপ্রিল) দিনগত রাতে সড়কের মাহনা এলাকার কোর্ডিয়াল ডিজাইন নামক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন শরিয়তপুরে নড়িয়া থানাধীন পাচক এলাকা নুরুল হকের ছেলে।

ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহানুর আলী জানান, ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে আশুগঞ্জের মোশাইর এলাকার নবী হোসেনের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে আশুগঞ্জের উদ্দেশ্যে যাবার সময় রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় কোর্ডিয়াল ডিজাইন নামক কারখানার সামনে পৌঁছলে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে অ্যাম্বুলেন্সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক আমির হোসেনের।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহত চালক আমির হোসেনের স্ত্রী শিরিনা আক্তার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর