হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক দুদিন পর উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১০:২১ এএম

নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক শিশু চুরির দু’দিন পর তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ কবিরহাট উপজেলার প্রাইভেট হাসপাতালের ম্যানেজার জুলফিকার হায়দার সোহাগকে (৪০) আটক করেন। 

শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের সাহাজির হাট বাজার এলাকার আলী আহমদের ঘর থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।

image


আরও পড়ুন: বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নবজাতক শিশুটি নোয়াখালী পৌরসভার কৃষ্ণরামপুর মহল্লার মো. আবদুল মালেক ও মোছাস্মৎ জুলেখা বেগম দম্পতির ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে, নবজাতকের মা মোসাস্মৎ জুলেখা বেগম তার দুই দিন বয়সী শিশু সন্তানকে বেডে রেখে টয়লেটে যান। এসে দেখেন তার সন্তানটি বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজে সন্তানের সন্ধান পাননি।


একাত্তর/আরবিএস   

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর