ভাতিজার হাঁসুয়ার কোপে প্রাণ গেলো চাচার

আপডেট : ১২ মে ২০২৫, ০৩:৫১ পিএম

নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে ভাতিজার এলোপাতাড়ি হাঁসুয়ার কোপে মো. আসাদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত নূর হাবিব সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (১২ মে) সকাল ৮টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নে পানিহারা গ্রামের এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে পানিহারা গ্রামের বাড়ির গরুকে পানি খাইয়ে ফিরছিলেন আসাদ। এমন সময় তার ভাতিজা নূর হাবিব সুমন পেছন থেকে এসে ধারালো হাঁসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন চাচা আসাদ।

পরে পরিবারের সদস্যরা দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজনের দাবি, এ ঘটনার পেছনে কোনো পূর্বপরিকল্পিত বিরোধ নেই। তবে সুমনের বাবা দ্বিতীয় বিয়ে করে পার্শ্ববর্তী গ্রামে থাকেন। আর সুমনের মা ও সুমন থাকতেন পুরাতন বাড়িতে। সুমনের বিরুদ্ধে তার মাকে প্রায়ই শারীরিক নির্যাতনের অভিযোগ উঠত। নিহত আসাদ এসব ঘটনায় প্রতিবাদ করতেন।

নিয়ামতপুর থানার ওসি কাওছার আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাকে নির্যাতন করার প্রতিবাদ করায় চাচা আসাদের ওপর সুমন দীর্ঘদিন ধরে ক্ষিপ্ত ছিলেন এবং তারই জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনাটি আরও খতিয়ে দেখা হচ্ছে। 

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে অভিযুক্ত ভাতিজা নূর হাবিব সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরবিএস
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার জেরে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার,...
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা থামছে না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও এক হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের...
সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এবার যানবাহন চলাচলের ওপর কঠোর...
বিগত সময়ে দেশের চিকিৎসকেরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তার দাবি, পৃথিবীর অন্য কোনো দেশে এমন ঘটনার নজির নেই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর