পাংশায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত তিন

আপডেট : ২১ মে ২০২৫, ০৭:০৯ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুই জুয়েলার্স ব্যবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) দুপুরে উপজেলার হাবাসপুর ও মাছপাড়া ইউনিয়নের আলাদা স্থানে এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা মৃত হাবু শেখের ছেলে ও মাতৃ জুয়েলার্সের মালিক কোরবান শেখ, একই উপজেলার জানিপুর গ্রামের মৃত ভনী ভুষন রায়ের ছেলে ও কৃঞ্চা জুয়েলার্সের মালিক অশোক রায় এবং পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের বাবর আলী প্রামানিকের ছেলে লোকমান প্রামানিক।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সালাহউদ্দিন জানান, বুধবার দুপুরে পাংশা উপজেলায় একটি দোকানে হালখাতার অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি জেলা কুষ্টিয়ায় ফিরছিলেন জুয়েলার্স ব্যবসায়ী কোরবান শেখ ও অশোক কুমার রায়। তাদের মোটরসাইকেলটি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া পাগলের মোড়ে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে বেলা সাড়ে বারোটার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মারা যান কৃষক লোকমান প্রামানিক।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আরবিএস
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর