জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রি চিকিৎসা ও দোয়া মাহফিল

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৬:২৬ পিএম

স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাহাড়তলী ও হালিশহর থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এবং দেশ রক্ষা তারেক মঞ্চ'র ব্যবস্থাপনায় খতমে কুরআন, ফ্রি চিকিৎসা, ঔষধ বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ জুন) সকালে হালিশহর জেপি কনভেনশন হলে এ অনুস্থানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দিন। 

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি'র সভাপতিত্বে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ঔষধ বিতরণ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। 

মহানগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন ও নগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় এতে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহিন, সদস্য এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, জাফর আহমেদ, মাহবুব রানা, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্রদলের আহবায়ক মুহাম্মদ সাইফুল আলম, নগর স্বেচ্ছাসেবক সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. ইব্রাহিম চৌধুরী, প্রফেসর ডা. আব্বাস উদ্দিন, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, ডা. মোস্তাফিজুর রহমান, ডা. ইফতেখারুল ইসলাম লিটন, ডা. আশরাফুল করিম, ডা. মোস্তাফিজুর রহমান , ডা. ইফতেখারুল ইসলাম লিটন, ডা. আশরাফুল করিম, ডা. মীর ওয়াজেদ আলী, ডা. রিফাত কামাল, ডা. মাজেদ সুলতান, ডা. মোনায়েম ফরহাদ, ডা. ইফতেখার মো. আদনান, ডা তানভিরুল ইসলাম তান্না, ডা গিয়ায় উদ্দিন নয়ন, ডা. মতিউরসহ চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরবিএস
চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ...
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
১৯৭৭ সালে পিরোজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে স্বেচ্ছায় খাল কাটা কর্মসূচিতে অংশ নেওয়া দুই প্রবীণ শাজাহান বাদশা ও হেমায়েত হোসেনকে সম্মাননা প্রদান করেছে পিরোজপুর জেলা বিএনপি ও জিয়াউর রহমান...
নতুন বাংলাদেশ উদিত হবার পর আমরা ইউনাইটেড, আমরা উচ্ছ্বসিত। তোমরা একত্রিত হয়ে দেখিয়ে দিয়েছ কীভাবে জালিমদের শায়েস্তা করতে হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর