স্ত্রী ও শ্যালিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০১:৩০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক।

রোববার (৩ মার্চ) দিনগত রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজানগর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে ওই দুই জনকে হত্যা করা হয়েছে।

অভিযুক্ত আমির হোসেন সামিউলকে খুঁজছে পুলিশ।

নিহত সামিউলের স্ত্রী জুতি (২৫) ও তার বোন স্মৃতি (১৪) কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত হোসেন ভূঁইয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে পুলিশ জানায়, এক সপ্তাহ আগে সামিউল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রোববার রাতের খাবার শেষে তারা ঘুমাতে যায়। পরে রাতের কোনো একসময় তিনি ওই দুইজনকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

সোমবার সকালে পরিবারের সদস্যরা পুলিশে খবরে দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কসবা থানার ওসি আব্দুল কাদের জানান, রোববার রাতে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর