স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৪:১০ পিএম

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আলম হত্যার সাথে জড়িত দ্বিতীয় স্ত্রী সাফিয়া খাতুনসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সাজাপ্রাপ্ত অন্য আসামীরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের খোকন, চন্দ্রপুর গ্রামের গ্রামের মুকুল ও আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আসাদুল।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৩১ জুলাই বলিয়ারপুর গ্রামের একটি পাটক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মর্গে থাকা অবস্থায় নিহত আলমের পরিবার লাশ শনাক্ত করেন। 

আরও পড়ুন: পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

এ ঘটনায় ঐ দিনই সদর থানার উপ পরিদর্শক শওকত বাদি হয়ে সাত-আট জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর চারজনকে আসামী কর আদালতে চার্জশিট দাখিল করেন। 

আলমের স্ত্রীর সাথে পরকীয়ার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বৃহস্পতিবার দুপরে বিচারক এ দণ্ডাদেশ দেন।


একাত্তর/এসজে 

পরকীয়ার জেরে সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় স্ত্রী উম্মে জামিলা তিথি ও মনিরুল ফকির নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর