প্রতিবেশির সাথে কলহের জেরে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ০৩:৪৮ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় পারিবারিক কলহের জের ধরে সালমান (৬) নামের এক শিশুকে বিলের পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরের দিকে উপজেলার কৈলাটী ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের  কনুড়া গ্রামে নিলুয়া বিল থেকে সালমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

গত বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু সালমান। সে কলমাকান্দা উপজেলার কনুড়া গ্রামের আয়নাল হকের ছেলে। এ ঘটনায় একই গ্রামের আব্দুর রহমানের মেয়ে তানিয়া আক্তারকে (১৮) সন্দেহ করে আটক করে গ্রামবাসী। থানায় সোপর্দ করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে তানিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাশাপাশি বাড়ি ও প্রতিবেশি থাকায় তানিয়া আক্তারের (১৭) সাথে নিহত সালমানের ফুফু সুমাইয়ার (১৫) চলাফেরা ছিল। তানিয়ার চলাফেরা সন্দেহজনক এবং তাকে নিয়ে একাধিক সালিশী বৈঠকও হয়েছে এলাকায়। এ কারণে শিশুর বাবা আইনাল হক তার বোন সুমাইয়াকে তানিয়ার সাথে চলাফেরা ও মেলামেশা করতে নিষেধ করেন। 

আরও পড়ুন: পদ্মায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সম্প্রতি স্থানীয় মাদরাসায় যাওয়ার পথে সুমাইয়ার পথরোধ করে কাপড় ধরে টানা হেঁচড়ার একপর্যায়ে বোরকা ছিড়ে ফেলে তানিয়া। সুমাইয়া দৌঁড়ে আশ্রয় নেয় পাশের আরেকটি বাড়িতে। এ ঘটনায় সালমানের বাবা বাড়িতে গিয়ে তানিয়াকে শাসন করে আসেন। 

এরপর বুধবার নিখোঁজ হওয়ার পরদিন সালমানের মরদেহ খুঁজে পাওয়া যায়। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, পারিবারিক দ্বন্ধ এবং রাগ ও ক্ষোভে গত বুধবার বিকেলে তানিয়া ধাক্কা দিয়ে সালমানকে পানিতে ফেলে দেয়। শিশুটি সাঁতার না জানায় ডুবে মারা যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া ঘটনা খুলে বলেছে। শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে জানান তিনি।


একাত্তর/এসজে 

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর