রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার এক

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০১:০৭ পিএম

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলায় নৃশংসভাবে মা–মেয়েকে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আলোচিত এই হত্যাকাণ্ড নিয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল এই তথ্য জানান। এসময় পুলিশ সুপার ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২০ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যবর্তী সময়ে পূর্ব বাগানটিলার নিজ ঘরে আমেনা খাতুন (৮৮) ও তার মেয়ে রাহেনা আক্তারকে (৪০) ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করে তাদের আত্মীয় সাইফুল ইসলাম (৩৫)। পরে ২২ আগস্ট এ ঘটনায় রামগড় থানায় হত্যা মামলা (নম্বর–০৪) দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

মামলার বাদী নিহত রাহেনা আক্তারের ছেলে হাসান (২০)। তিনি জানান, আসামি সাইফুল তাদের ঘরে এসে টাকা চাইলে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। হত্যার পর আলামত নষ্টের চেষ্টা করে আসামি। সে নিহতের ব্যবহৃত মোবাইল চুরি করে চট্টগ্রামের ভূজপুর এলাকায় ৪০০ টাকায় বিক্রি করে।

ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করেছে।

গতকাল বুধবার বিকেলে ফেনী ছাগলনাইয়া গোপাল মুহুরী এলাকা থেকে সাইফুলকে আটক করা হয়। তাকে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

আরবিএস
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে এক লাখ...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর