জুলাই সনদ ছাড়া নির্বাচন ব্যর্থতার পুনরাবৃত্তি: ডা. তাহের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনেও অতীতের ব্যর্থ নির্বাচনগুলোর পুনরাবৃত্তি ঘটবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। 

শনিবার (৬ সেপ্টেম্বর) কুমিল্লার সকালে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনেও অতীতের ব্যর্থ নির্বাচনগুলোর পুনরাবৃত্তি ঘটবে। আর যারা জুলাই সনদ মানবে না, তারা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।

পিআর ইস্যুতে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনায় বসতে জামায়াতের আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। 

উপজেলা জামায়াতের আমির মুফতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সফিকুর রহমান পাটোয়ারী, ইউনিয়ন জামায়াত নেতা শাখাওয়াত হোসেন শামিমসহ আরও অনেকে।

আরবিএস
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
অযথা সমালোচনার পরিবর্তে বিরোধী দলকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর