অযথা সমালোচনা নয়, সরকারের ভুলত্রুটি তুলে ধরা বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম
সরকারের ভালো কাজগুলো স্বীকৃতি দেওয়া এবং ভুলত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরা বিরোধী দলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। অযথা সমালোচনার পরিবর্তে বিরোধী দলকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
 
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে গুম, খুন ও জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

মন্ত্রী বলেন, আমরা নির্বাচনের মাধ্যমে এমপি হিসেবে শপথ নিয়েছি। ‘জুলাই সনদ’ পাঠ করে শপথ নেওয়ার কোনো আলোচনা কখনো ছিল না, এখনও নেই। এ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আসলে বড় কোনো বিষয় নয়।

সংসদের প্রথম দিন বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং পরের দিন তা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে হীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আলোচনার মধ্য দিয়েই বিষয়টি অনেকটাই শেষ হয়েছে। সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে এটি কার্যকর হবে এবং সংবিধানের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।

উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি জানান, বর্তমানে ১৮০ দিনের খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। 

তিনি বলেন, সরকারি দল যেমন ধৈর্য ধরে কাজ করছে, তেমনি বিরোধী দলকেও ধৈর্য ধরতে হবে। আমরা মাত্র এক মাস পার করেছি সবাইকে সময় দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

আরবিএস
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর