কুমিল্লায় বাসা থেকে মা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

কুমিল্লায় একটি বাসা থেকে মা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত করা যায়নি। 

রোববার (৭ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে নগরীর ৩নং ওয়ার্ডের উত্তর কালিয়াজুরী নেলী কটেজ বাড়ির হাতেগড়ি আনন্দ পাঠশালা কিন্ডারগার্টেন স্কুল ভবনের দ্বিতীয় তলায় ভাড়া বাসা তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- কুমিল্লার আদালতের হিসাবরক্ষক প্রয়াত হাজী নুরুল ইসলামের স্ত্রী ফাতেমা ও মেয়ে সুমাইয়া আফরিন রিংকি। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

সেই সন্দেহভাজন ব্যক্তি।

স্থানীয়রা জানায়, রোববার সকাল ৮টা ৮ মিনিটে পাঞ্জাবি পাজামা ও মাথায় টুপি পরা অজ্ঞাত এক ব্যক্তি ওই বাসায় প্রবেশ করে। বেলা ১১টা ২২ মিনিটের সিসিটিভি ফুটেজে তাকে বাসা থেকে বের হতে দেখা যায়। আবারও বেলা ১১টা ৩৪ মিনিটে বাসায় প্রবেশ করেন তিনি। সিসিটিভির ফুটেজে দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত ওই ব্যক্তিকে বের হতে দেখা যায়নি। 

পরে রাত সাড়ে ১১টার টিকে বাড়ির বড় ছেলে ঢাকা থেকে বাসায় এসে দরজা খোলা পান । মা ও তার ছোট বোনকে খাটে শুয়ে থাকতে দেখে তাদের আর ডেকে তুলার চেষ্টা করেননি তিনি। তার ছোট ভাই ঢাকা থেকে আসার অপেক্ষা করেন । তিনি আসার পর অনেক সময় পার হলেও মা ও বোনকে নড়াচড়া করতে না দেখে তাদের ডাকতে যান এবং তখন তাদের মৃত দেখতে পান বলে জানা যায়।

ওই বাসায় তারা ভাড়া থাকতেন। তাদের পৈতৃক ভিটেমাটি নগরীর শুভপুর এলাকায়। 

বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানিয়েছেন, সাড়ে তিন থেকে চার বছর আগে কুমিল্লার আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম বাড়িটি ভাড়া নেন। গত বছর তার মৃত্যুর পর স্ত্রী তাহমিনা আক্তার (৫০), কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে সুমাইয়া আফরিন (২৪) ও তার দুই ছেলে বাড়িটিতে থাকছেন।

তিনি আরও জানান, তারা অন্য কারো সাথে তেমন কথা বলতেন না। গতকাল রাতে তার দুই ছেলে ঢাকা থেকে বাসায় আসলে তারা ঘরের দরজা খোলা দেখে। এই সময় তারা ভাবে তাদের মা ও বোন ঘুমিয়ে আছে। কিন্তু বাসায় ঢুকার পর দীর্ঘ সময় কেটে গেলেও তাদের কোনো সাড়াশব্দ না পেলে জাগাতে গিয়ে দেখেন তারা নড়ছে না। পরে ৯৯৯ এ কল পেয়ে সোমবার ভোরবেলা পুলিশ লাশ উদ্ধার করে এবং কুমিল্লা মেডিকেল এর মর্গে পাঠায়। 

টিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে একজন ব্যক্তি রোববার দিনের বেলায় তাদের বাসায় আসা-যাওয়া করেছিলো। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি। 

কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন, মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করেছেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ঘটনাস্থল থেকে মা-মেয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে

আরবিএস
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর