দুর্গাপূজা ঘিরে নেত্রকোণা সীমান্তে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নেত্রকোণা জেলার ভারতীয় সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় অতিরিক্ত ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর পৌর শহরের দশভূজা বাড়ি মন্দির পরিদর্শনকালে নেত্রকোণা -৩১ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান এই তথ্য জানান।

তিনি বলেন, দুই উপজেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ৩৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই দুর্গোৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণ অনুষ্ঠানে আজ থেকে ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

তিনি আরও বলেন, প্রতিটি প্লাটুনে ২০ জন করে বিজিবি সদস্য থাকবে। কোনো অশুভ চক্র পূজায় যাতে কোনো বিঘ্ন ঘটাতে না পারে এর জন্যে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। 

আরবিএস
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
শুধুমাত্র ইট-পাথরের অট্টালিকা ও দালান-কোঠা নির্মাণ করে উন্নয়নের বাহবা পেতে চান না বলে সোজা ভাষায় জানিয়েছেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার...
নেত্রকোণার কলমাকান্দায় একটি গোরস্থানকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর