চুয়াডাঙ্গায় রেল দুর্ঘটনা

স্থানীয়দের অভিযোগ দুর্বল কাঠামো, জানতে তদন্ত কমিটি

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১২:২০ এএম

চুয়াডাঙ্গা উথলী রেল স্টেশনে রেলের তেলবাহী ট্যাংক লাইনচ্যুতির কারণ জানাতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুর্ঘটনায় কারো দায়িত্বহীনতার প্রমাণ পেলে বিভাগীয় শাস্তির মুখোমুখি করা হবে বলে জানা গেছে।

সোমবার (৩০ আগস্ট) একাত্তরকে এ তথ্য জানিয়েছেন রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন জানান, তাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে সরেজমিন স্থানীয়রা অভিযোগ করে বলেন, এই দুর্ঘটনার মূল কারণ দুর্বল কাঠামো। রেলের ক্রসিং জায়গায় মান্ধাতার আমলের পচা কাঠের দুর্বল স্লিপার কাঠামোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 

image


স্থানীয়রা দুর্বল স্থানগুলি দেখিয়ে দিয়ে বলেন, দুর্ঘটনাস্থলে লোহার বদলে রয়েছে পচা কাঠের স্লিপার। যে সব পিন দিয়ে রেল পাটি বসানো আছে সেগুলো পচে নষ্ট হয়ে গেছে। যখন পণ্যবাহী ট্রেনটি লাইন ক্রসিং করে মূল লাইনে উঠেছে তখনই রেলের তেলবাহী ট্যাংকির চাপ সহ্য করতে না পেরে কাঠের দুর্বল ও পচা স্লিপার থেকে প্রতিটি লোহার পিন স্লিপার থেকে ছিটকে বেরিয়ে  যায়। এর ফলে রেলপাটি উল্টে যায় এবং চাকা লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে।

তবে স্থানীয়দের এসব অভিযোগ স্বীকার করেননি রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশী) আনোয়ার হোসেন। 

তিনি বলেন, ঘটনা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় দায়িত্বহীনতায় অভিযুক্তরা বিভাগীয় শাস্তির মুখোমুখি হবেন।

একাত্তর/এসি

বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর