সচল শাহজালাল বিমানবন্দর, হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:১৮ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন শনিবার রাত সোয়া ৯টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। ভয়াবহ আগুনে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে। তবে আগুনে প্রায় হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। প্রাথমিকভাবে কারণ না জানা গেলেও গঠিত হয়েছে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি। 

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার কিছু পর থেকে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম শুরু হয়। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট রাত ৯টা ৬ মিনিটে অবতরণ করার মাধ্যমে ফ্লাইট চলাচল শুরু হয়।

এর আগে দুপুর ২টা ১৫ মিনিটে কার্গো ভিলেজে আগুন লাগে। 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক মোহাম্মাদ জায়েদ কামাল জানান, প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট নিয়ে কাজ শুরু করলেও পরে এসে যুক্ত হয় আরও ৩২টি ইউনিট। মোট ৩৭টি ইউনিট মিলে রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দেয় বিজিবির দুই প্লাটুন সদস্য।

তবে কি কারণে আগুন এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাথমিকভাবে তা জানতে পারেনি ফায়ার সার্ভিস। তিনি বলেন, তদন্তের পর এ বিষয়ে জানা যাবে। তবে হাজার কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের।

সবশেষ রাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে কোনো নিহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।

এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের উৎস চিহ্নিত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সে লক্ষ্যে ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

আরবিএস
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়াতে এবং যাত্রীদের ভোগান্তি ও হয়রানি কমাতে আবারও চালু করা হয়েছে ফ্রি শাটল বাস সার্ভিস। এর মাধ্যমে দেশের প্রধান বিমানবন্দরের সেবার মান...
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত প্রায় দুই সপ্তাহে মোট ৪২৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাগাতার বাতিল হচ্ছে ফ্লাইট। গেলো ২৮ ফেব্রুয়ারি থেকে আগামীকাল সোমবার (৯ মার্চ) পর্যন্ত মোট ৩২০টি ফ্লাইট বাতিল করেছে...
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এক দিনেই বাতিল করা হয়েছে ৩৯টি ফ্লাইট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর